দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ফেনী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদর ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে (বাংলাদেশ সময়) নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী