নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮

বন্দুকযুদ্ধ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়াতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা, মাদক, দস্যুতাসহ ১৩ মামলার আসামি রতন মিয়া নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।   

নিহত রতন মিয়া উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন—  এস আই নাজমুল, এসআই উজ্জল ও কনস্টেবল জসিম উদ্দিন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘১৩ মামলার আসামি রতন মিয়াকে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে পুলিশ গ্রেফতার করে। রাতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড়ে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় রতন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য— এস আই নাজমুল, এসআই উজ্জল ও কনস্টেবল জসিম উদ্দিন আহত হন।  এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি পাইপগান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি কার্তুজের খোসা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের