জন্মসনদে ভুয়া ঠিকানা দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৮

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ভুয়া ঠিকানা ব্যবহারকারীদের জন্মসনদ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। সোমবার (২৩ ডিসেম্বর) মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বহিষ্কার আদেশের চিঠি সূত্রে জানা গেছে, জেলা, উপজেলা ও ইউনিয়নের ভুয়া ঠিকানা ব্যবহারকারীদের অনুকূলে জন্মসনদ ইস্যু করার বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসকের তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে জন্মসনদ দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্ন লোকদের কাছে ভুয়া জন্মসনদ বিক্রির অভিযোগ ওঠে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম