শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উপজেলার বরমী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাষ্টারবাড়ী (পুষ্পদাম রিসোর্টের সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলিয়াপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী বুর্জু মিয়া (৬০) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার ধিওর গ্রামের আব্দুল মালেকের ছেলে পিকআপ চালক শহীনুর (৩০)।

আহতরা হলেন- বুর্জু মিয়ার দুই মেয়ে তানিয়া আক্তার (১৮) ও সাদিয়া আক্তার (১৪) এবং আড়াই বছরের ছেলে মোহাম্মদ মাহিন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রফিকুল ইসলাম জানান, কাওরাইদ-বরমী সড়কের সোহাদিয়া গ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী বুর্জু মিয়া নিহত ও তার তিন সন্তান আহত হন।   

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহাঙ্গীর আলম জানান, বুর্জু মিয়াকে মৃত অবস্থায় এবং তার সন্তানদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার এসআই আবুল হাসেম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাষ্টারবাড়ী (পুষ্পদাম রিসোর্টের) সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ঢাকাগামী দ্রুতগতির একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক শাহীনুর নিহত হন। কোনও অভিযোগ না থাকায় পুলিশ নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের