দক্ষিণ আফ্রিকায় নিহত দুই বাংলাদেশি সহোদরের দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:২৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:০৩

দক্ষিণ আফ্রিকায় নিহত দুই বাংলাদেশি সহোদরের দাফন সম্পন্ন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি সহোদরের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন ফেনীর  দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামের কামরুল হাসান রায়হান ও আশরাফুল হাসান রবি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ বাড়িতে পৌছায়। স্থানীয় মাদ্রাসার পাশে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

গত ২০ ডিসেম্বর বিকেলে দক্ষিণ আফ্রিকার নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডা শহরে একটি লরি চাপায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়। নিহত দুই সহোদর পূর্ব জয়নারায়নপুর গ্রামের কামাল পাশার পুত্র। ওই দুর্ঘটনায় নিহত অপর বাংলাদেশি জামশেদুর রহমানের মরদেহ বৃহস্পতিবার পর্যন্ত দেশে পৌছায়নি। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

গ্রামবাসী ও নিহতদের স্বজনেরা জানায়, দুই সহোদরের পিতা কামাল পাশার চার ছেলে। নিহত কামরুল হাসান রায়হান বড় ছেলে। মেজো ছেলে আশরাফুল ইসলাম নয়ন, সেজো আশরাফুল হাসান রবি ও ছোট ছেলে অভি হাসান। ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন বড় ছেলে কামরুল হাসান রায়হান। এরপর মেজো ছেলে আশরাফুল ইসলাম নয়ন ও সেজো ছেলে আশরাফুল হাসান রবিও দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। সেখানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তিন ভাই। বড় ও সেজো এই দুইজন এক সাথে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করতো। আর মেজো ভাই একই দেশের নিকটবর্তী স্থানে ব্যবসা করতো। গত ১৯ ডিসেম্বর নতুন প্রাইভেট গাড়ি কিনে মেজো ভাইয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ