এবার ইভিএমের স্বচ্ছতা প্রমাণ করতে হবে: আমীর খসরু মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৩

এবার ইভিএমের স্বচ্ছতা প্রমাণ করতে হবে: আমীর খসরু মাহমুদ আওয়ামী লীগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এবারও তারা ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মেশিনে ভোট চুরি করে জয়ী হতে চেষ্টা করবে।’ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নগরীর চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় তিনি এই অভিযোগ করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইভিএম বিষয়ে যারা জ্ঞান রাখেন তারা ইতিমধ্যেই এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেজন্য নির্বাচনের আগে এর স্বচ্ছতা প্রমাণ করতে হবে’। বিএনপির পক্ষ থেকে ইভিএম বাদ দেওয়ার জন্য বার বার বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশে ব্যালট বাক্সের মাধ্যমে স্বচ্ছ ভোট আমরা যুগে যুগে দেখেছি। এই সময়ে এসে কেন ইভিএমের প্রয়োজনীয়তা দেখা দিল এটা এখন বড় প্রশ্ন।’
বিএনপির এই নেতা বলেন, ‘ইভিএমের উপর বাংলাদেশের মানুষের কোন আস্থা নেই। এবার নির্বাচন কমিশনকে ইভিএমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বড় কবরস্থান, ইলিয়াস ব্রাদার্সের বাড়ি, কেবি আমান আলী রোড, মজিদিয়া মাদরাসা ও রাহাত্তালপুল এলাকার পাড়া-মহল্লার ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম