নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: আটক ৬

কক্সবাজার প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:১০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: আটক ৬ কক্সবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ভবনটির ছয় নির্মাণ শ্রমিককে আটক করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শহরের তারাবনিয়ারছড়ার খুরুশকুল সড়কে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ওই সড়কে গিয়ে পড়ে থাকা যুবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে সড়ক দুর্ঘটনা ভাবলেও পরে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়। এরপর পুলিশ ওই ভবনে কর্মরত ছয় নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রমিকরা নিহত যুবককে চিনেন না বলে জানিয়েছেন। ঘটনার রহস্য জানতে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান