কিশোরকে নির্যাতনকারী সেই গ্রাম্য মাতব্বর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:১০

কিশোরকে নির্যাতনকারী সেই গ্রাম্য মাতব্বর গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন চালানো গ্রাম্য মাতব্বর আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার মুরাদনগর থানার ওসি মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাম্য মাতব্বর আবু তাহের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বাসিন্দা। তিনি দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওসি মনজুরুল আলম জানান, গত বুধবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার যুবকের নাম রাজু চন্দ্র। তিনি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ