আশুগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০

আশুগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) আশুগঞ্জ রেলগেইট এলাকায় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে থাকা রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এ. এম. সালাহ উদ্দিন জানান, আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলওয়ের প্রায় ৩৭ একর জমি রয়েছে। যার মধ্যে ২৪ একর জায়গা অবৈধভাবে দখল হয়ে আছে। দখলদাররা ওই জায়গায় দোকানপাট, ঘরবাড়িসহ নানা স্থাপনা তৈরি করেছে। ওইসব জায়গা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় প্রায় ৭ একর জায়গা দখলমুক্ত করা হয়। বাকি জায়গাগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, ভূ-সম্পদ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল, আরএমভির প্রধান মো. জহির উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ডেপুটি কমিশনার মো. ওহিদুন নবী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ উপস্থিত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের