চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:০৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৪

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার এই শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। যেখানে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৫২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন। যা মোট পাস করা শিক্ষার্থীর ২ দশমিক ৯৩ শতাংশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কোনও প্রতিষ্ঠান নেই বলে জানান তিনি।
ফলাফলে দেখা যায়, ২ লাখ ৫ হাজার ৮৭১ জন পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৮২ দশমিক ৯৩ শতাংশ পাস করেছে। চট্টগ্রাম মহানগর এলাকায় এবার পাসের হার ৮৭ দশমিক ৬৩ শতাংশ। এবার ১০২টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল ভালো না হওয়ার কারণ হলো, এখানে পার্বত্য তিনটি জেলা আছে। ওই জেলার শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা পায় না। তাই তাদের ফলাফল তুলনামূলক খারাপ হয়। যার ফলাফল সামগ্রিক ফলাফলের ওপর পড়ে।’

/জেবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী