ইয়াবা ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জানুয়ারি ২০২০, ০৯:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৯:৩৯

গ্রেফতার

কক্সাবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় মর্জিনা বেগম (৫০) নামে এক নারী ও তার ছেলে কাউছার আহমেদ তুহিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এ কথা জানান। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেফতার ব্যক্তিদের গ্রামের বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায়। তারা বর্তমানে রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ব্লক-এ এর ৬ নম্বর সড়কের ১০ নম্বর প্লটে থাকে।

মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রেলওয়ের নতুন স্টেশনে ঢুকার পথে হোটেল ম্যানিলার বিপরীত দিকের ফুটপাত থেকে তাদের আটক করা হয়। পরে মর্জিনা বেগমের কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে তাতে ২ হাজার পিস ইয়াবা এবং তার ছেলে তুহিনের হাতে থাকা ল্যাপটপের ব্যাগে তল্লাশি করে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মা ও ছেলের পেশাই হল ইয়াবা বিক্রয় করা। প্রায় ৫ বছর ধরে আসামি মর্জিনা বেগম ঢাকা শহরের বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে ইয়াবা সরবরাহ করে আসছে। ২০১৬ সালে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিএমপি শ্যামপুর থানা পুলিশ। ওই ঘটনায় ৬ মাস জেল খেটে বের হওয়ার পর রামপুর এলাকায় নিজেই খুচরা ইয়াবা বিক্রি শুরু করে। সেখানেও পুলিশের হাতে ধরা পড়ে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন