‘ধর্মান্ধ সংস্কৃতি মোকাবিলায় অদ্বৈত মেলার প্রয়োজন রয়েছে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ২১:৫৩আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৫৬

‘ধর্মান্ধ সংস্কৃতি মোকাবিলায় অদ্বৈত মেলার প্রয়োজন রয়েছে’ কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মনের নামে ব্রাহ্মণবাড়িয়ায় একটি রাস্তার নামকরণ করা হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘একটি সমাজ আমাদের পশ্চাৎপদ অবস্থায় ফেলে দিচ্ছিল। বাঙালিয়ানা থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছিল। সে পরিস্থিতিকে সামাল দেওয়া ও বাঙালির সংস্কৃতি চর্চা বাড়াতে ধর্মান্ধ সংস্কৃতি মোকাবিলা করার জন্য এই অদ্বৈত মেলার অনেক প্রয়োজন রয়েছে।’ অদ্বৈত মল্লবর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (১ জানুয়ারি) বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিতাস আবৃত্তি সংগঠন এই আয়োজন করে।

তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি নন্দিতা গুহসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি পরিবেশিত হয়। আগামী ৩ জানুয়ারি মেলা শেষ হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ