রোহিঙ্গা ক্যাম্পে ১২শ’ টাকার জন্য খুন!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ০১:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০১:৩৬

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৭টার দিকে টেকনাফের হোয়াই্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবু তৈয়ুব (৩৫)। তিনি উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১ নাম্বার ঘরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। তবে তিনি এর আগে বালুখালী ১২ নাম্বার ক্যাম্পের ডি-৪ এ বাস করতেন।

রোহিঙ্গারা জানায়, শুক্রবার রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়কে পাওনা টাকাকে কেন্দ্র করে সৈয়দুল আমিন ও আবু তৈয়ুবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দুল দা দিয়ে তৈয়ুবকে কুপিয়ে জখম করে। পরে ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ুবকে মৃত ঘোষণা করেন।

টেকনাফের হোয়াই্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ রফিক বলেন, ‘ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এলে লাশ নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

হোয়াই্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম