বন্দুকযুদ্ধে নারী ‘মাদক ব্যবসায়ী’ নিহত, আহত ৪ পুলিশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১০:৩০আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১১:০৮

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সমুদা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারি নিহত হয়েছে। এঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, সমুদা ইয়াবা ব্যবসায়ী ছিল। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

রবিবার (৫ জানুয়ারি) ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মগপাড়ার পাশে লবণের মাঠে এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন−উপ-পরিদর্শক আরিফুর রহমান, কনেস্টেবল রুবেল, রাসেল ও হাবিব।

সমুদা বেগমের বাড়ি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রবিবার ভোর রাতে একদল পুলিশ টেকনাফের খারাংখালী মগপাড়ার পাশে লবণের মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ গুলিবিদ্ধ এক নারীকে নিয়ে আসেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম