প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না শাম্মির

রাঙামাটি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২৩:০০

নিহত শাম্মি আক্তার

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় চাঁদের গাড়ির চাপায় শাম্মি আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা বেতবুনিয়া ডাক বাংলো এলাকায় এঘটনা ঘটে। এসময় সাথী আক্তার (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়।

নিহত শাম্মি বেতবুনিয়া ইউনিয়নের গজালিয়া পাড়ার আয়ুব আলী খানের মেয়ে। আহত সাথী একই ইউনিয়নের সাপনালা পাড়ার সেকান্দার আলীর মেয়ে। তারা দুজনই বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের দুলাভাই ওমর ফারুক জানান, বেতবুনিয়ার সুগারমিল এলাকা থেকে সোমবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ডাক বাংলো এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি চাঁদের গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শাম্মি মারা যায়। তার বান্ধবী সাথী গুরুত্বর আহত হয়। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বেতবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম