৮ সোনার বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জানুয়ারি ২০২০, ১১:৩৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:৪১

৮ সোনার বারসহ যাত্রী আটক শারজাহ থেকে আসা মোহাম্মদ মোরশেদ নামে এক যাত্রীর কাছ থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে মোরশেদ চট্টগ্রাম বিমানবন্দর আসেন। বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মোরশেদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

রিয়াদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে বিমানবন্দরের আর্চওয়ে দিয়ে হাঁটালে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হই। মোরশেদ মলদ্বারে লুকিয়ে সোনার বারগুলো পাচার করছিলেন। পরে অস্ত্রোপচারের ভয় দেখালে সে মলদ্বার থেকে সোনার বারগুলো বের করে দেন।’

রিয়াদুল ইসলাম আরও বলেন, ‘৮টি সোনার বারের ওজন ৯৩৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় মোরশেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম