খাগড়াছড়িতে নিউমোনিয়ায় ১২ দিনে ৬ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ২০:৪১আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:০৭

খাগড়াছড়ি শীতের প্রকোপে জুবুথুব পাহাড়ের গ্রামাঞ্চলের মানুষ। এর প্রভাব পড়ছে শিশুস্বাস্থ্যে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে খাগড়াছড়িতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা।

বুধবার (১৫ জানুয়ারি) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা পর্যায়ে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। অনেকে প্রাথমিকভাবে চিকিৎসা না নেওয়ায় জটিলতা বাড়ছে। গত কয়েকদিনে রোগীর চাপও বেশি। বেশীর ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত।’

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়িতে চলতি শীত মৌসুমে ১২শ’ রোগী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। ১ জানুয়ারি হতে ১২ জানুয়ারি পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়েছে।’

হাসপাতাল সূত্র জানায়, ঠাণ্ডায় আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স ৬ থেকে ১৮ মাস। অনেকেই সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের জীবন নিয়ে শঙ্কা রয়েছে। তাদের স্ক্যানো ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী