ফেনী আইনজীবী সমিতির সভাপতি শাহাব, সম্পাদক পার্থপাল

ফেনী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ২৩:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৫৪

 

ফেনী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ সহসভাপতিসহ ৮ পদে জয়ী হয়েছে। সভাপতি পদে বিএনপি নেতা শাহাব উদ্দিন আহাম্মদ ১৪৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে পার্থপাল চৌধুরী ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ২৮৭ ভোটারের মধ্যে ২৮৪ জন সদস্য ভোট দেন। রাত ১১টার সময় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আওয়ামী গীগের নুর হোসেন ১২৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে আহসান কবির বেঙ্গল ১৩৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।

বিএনপি সমর্থিত সমমনা পরিষদের নির্বাচিত অন্যরা হলেন- যুগ্মসাধারণ সম্পাদক পদে আমিনুল হক ভুট্টু, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জাহেদ হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসির আরাফাত এবং সদস্য পদে মোহাম্মদ ইকবাল হোসেন ও শহীদুল ইসলাম।

আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ প্যানেলে সহসভাপতি পদে নুরুল হক ও গোলাম মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন চন্দ্র ভৌমিক, অডিটর পদে এসএম আবুল মনসুর রানা এবং সদস্য পদে নিমাই লাল সুত্রধর, আলাউদ্দিন ভূঞা, মোহাম্মদ হুমায়ুন কবীর মোরশেদ ও মোশারফ হোসেন মিলন নির্বাচিত হয়েছেন।

সমিতির নিয়মানুযায়ী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক স্বপন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি