নোয়াখালী পৌর ভবনে হাতবোমা বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ২০:২৮আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:৪৩

নোয়াখালী পৌর ভবনে হাতবোমা বিস্ফোরণ

নোয়াখালী পৌর ভবনে রবিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে বিস্ফোরিত বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

পৌরসভার সচিব শ্যামল দত্ত জানান, রবিবার রাতে পৌর ভবনে তিনজন নৈশপ্রহরী কর্মরত ছিলেন। ঘটনার সময় তাদের একজন গার্ডরুমে, একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই, দুর্বৃত্তরা পালিয়ে যায়। মেয়র সোমবার সকালে পুলিশে খবর দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে লেগে থাকা রক্ত কুকুরের শরীর থেকে ঝরেছে।

নোয়াখালী পৌর ভবনে হাতবোমা বিস্ফোরণ

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি