রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করলেন জাতিসংঘ দূত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ২১:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১৫

রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করলেন জাতিসংঘ দূত কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। এ সময় তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতাদের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উখিয়ার লম্বাশিয়া নামক ক্যাম্পে ওই সংগঠনের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘বৈঠকে ইয়াং হি লি সার্বিক বিষয়ে জানতে চান। বিশেষ করে প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে রোহিঙ্গাদের খাদ্য বিতরণের বিষয়েও আলোচনা হয়েছে।’

এর আগে সোমবার (২০ জানুয়ারি) ইয়াং হি লি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় অবস্থিত ক্যাম্প পরিদর্শন করেন এবং অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
চার দিনের সফরে রবিবার বিকালে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এই দূত। এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালায় মিয়ানমার। সেনাবাহিনীর মদদে হত্যা,গণধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় সাত লাখেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি