কনস্টেবলের ছেলের লাশ মিললো পুকুরে

নোয়াখালী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০২:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০২:৪২

নোয়াখালী নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে এক পুলিশ কনস্টেবলের তিন মাস বয়সী ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তুর্জয় সরকার। সোমবার (২৭ জানুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কনস্টেবল সুমন সরকার  পরিবারের সঙ্গে সেনবাগ পৌরসভার বিন্নাগনি এলাকায় ভাড়া বাসায় থাকেন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দোলনায় তুর্জয়কে ঘুমিয়ে রেখে বাথরুমে যান সুমনের স্ত্রী। বাথরুম থেকে ফিরে এসে দোলনায় তুর্জয়কে দেখতে  পাননি। পাশের কক্ষে ঘুমিয়েছিলেন সুমন সরকার। তাকে বিষয়টি জানানো হয়। মা-বাবা দুজনেই খোঁজাখুঁজি করেন। কোনও সন্ধান পাননি। রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে কিছু দূরের একটি পুকুরে তুর্জয়ের ভাসমান লাশ পাওয়া যায়। রাত ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি মিজানুর রহমান জানান, ছেলেকে হত্যার অভিযোগে তুর্জয় সরকারের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম