লামায় কেন্দ্রসচিব প্রত্যাহার

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৮

বান্দরবান লামায় অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে নিয়মিত পরীক্ষার্থী‌দের পরীক্ষা নেওয়া ও দায়িত্বে অবহেলার অভিযোগে এক কেন্দ্রসচিবকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম নুরুল ইসলাম ফরিদ। তিনি লামা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ জানান, তার বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রীরা লামা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেছে। পরীক্ষা গ্রহণ শেষে তিনি জানতে পারেন অনিয়মিত পরীক্ষার্থীদের অবজেকটিভ প্রশ্ন দিয়ে নিয়মিত পরীক্ষার্থীদের থেকে পরীক্ষা নেওয়া হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানান, পরীক্ষা গ্রহণের এই সমস্যাটি জেলা প্রশাসককে ইতোম‌ধ্যে অবগত করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রসচিব নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

পরীক্ষার্থী ও অভিভাবকেরা জানান, ২০২০ সা‌লের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ৫০ জন নিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষা ২০১৮ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী নেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম