ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজি ভাড়া নিয়ে চালককে খুন

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৪

আটক তিন জন ছিনতাইয়ের উদ্দেশ্যেই সারাদিন বেড়ানোর কথা বলে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয় তিন জন। এরপর সুযোগ বুঝে  চালক ফারুক হোসেনকে (২০) খুন করে সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পাঁচ দিন পর পুলিশ হত্যাকাণ্ডের মূলহোতা মাসুমসহ তিন জনকে আটক করেছে। এরপরই এসব তথ্য জানা যায়।

২ ফেব্রুয়ারি ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার বড় ভাই আমজাদ হোসেন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি রাঙামাটির লংগদু থেকে মাসুমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে আটক করা হয় হামিদুল ইসলাম ওরফে সাইদুল ও ফরিদ হোসেনকে। একইসঙ্গে ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধার করে পুলিশ। 

হত্যাকাণ্ডের কথা স্বীকার করে মাসুম খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  সামিউল আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহনুর আলম বলেন,  ছিনতাইয়ের উদ্দ্যেশে মাসুম, আবু মুছা ও শাহনাজ আক্তার ১ ফেব্রুয়ারি ফারুকের সিএনজি রিজার্ভ করে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ায়। সন্ধ্যায় আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে মানিকছড়ি নামিয়ে দিয়ে আসার কথা ছিল। মানিকছড়ি যাওয়ার পথে মাটিরাঙ্গার অদূরে ১০ নম্বর এলাকায় আসলে প্রস্রাব করার কথা বলে সিএনজি থামায়। এরপর তারা শ্বাসরোধ করে ফারুককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে তাদের পরিচিত গ্যারেজ মেকানিক শাকিলের মাধ্যমে চট্টগ্রামের ইপিজেড এলাকার হামিদুল ইসলাম ও ফরিদ হোসেনের কাছে এক লাখ টাকায় তা  বিক্রি করে। 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি