দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৯

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক রকেট নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুজিদ ও কবীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সরাইল উপজেলা সদরের প্রাতবাজারে পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত একটি কালো রঙের গাড়িতে করে এসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পরে। প্রাণভয়ে সাধারণ লোকজন ছোটাছুটি করতে থাকেন। এসময় বাজারের পাশে একটি দোকানে বসেছিলেন সরাইল উপজেলা সদরের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বকর ওরফে রকেট মেম্বার।  দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা সরাইল সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শাহ আলমকে দায়ী করে তার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।  ব্রাহ্মণাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। পরবর্তী হামলার আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের