শাহ আমানতে ১২ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৬

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১২ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। সকাল সোয়া ১০টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মোট সাতটি ফ্লাইট বিমানবন্দরে নামতে পারেনি। এসব ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আকতার হোসেন।
আকতার হোসেন বলেন, ‘কুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ায় শনিবার রাতের তিনটি ফ্লাইট এবং আজ (রবিবার) সকালের চারটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করে। সকাল সোয়া ১০টায় ভিজিভিলিটি স্বাভাবিক হওয়ার পর এখন বিমান ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।’
তিনি আরও বলেন, শনিবার রাতে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট, ইউএস বাংলার একটি ডমেস্টিক ও  ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। সকালে দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি, মাসকাট থেকে আসা একটি ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট নামতে না পেরে শাহজালাল বিমানবন্দরে চলে গেছে। এছাড়া শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের