‘শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে’

কুমিল্লা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

শিক্ষার্থীদের মানসম্পন্ন ও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ, বনভোজন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলটির অন্যতম পৃষ্ঠপোষক ইকবাল করিম ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মানসম্পন্ন ও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাঠ্যবইয়ের বিজ্ঞান, গণিত ও ইংরেজি শিক্ষায় জোর দিতে হবে। সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, শিক্ষার্থীদের ভালো মনের মানুষ হতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য  ইঞ্জিনিয়ার এ জেড এম ওবায়েদ হোসেন, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়াসহ আরও অনেকে।

‘শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে’

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী