মুজিববর্ষে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা হবে: শিল্প প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬

মুজিববর্ষে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা হবে: শিল্প প্রতিমন্ত্রী শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে ১০০টি অর্থনীতি অঞ্চল ঘোষণা দিয়েছিলেন তার কাজ চলছে। শিল্পখাতে আমরা অচিরেই স্বয়ং সম্পন্ন হবো। মুজিববর্ষে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সারকারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘চাহিদা অনুযায়ী আমরা আমাদের উৎপাদিত পণ্য নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করতে পারবো। বন্ধ থাকা শিল্পকারখানা চালুর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা করছি।’

এক প্রশ্নের প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় আশুগঞ্জ ইউরিয়া সারকারখানা এখন আর হচ্ছে না। নরসিংদীর পলাশে বছরে ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন একটি কারখানা হচ্ছে। যার কারণে নতুন আর কোনও সারকারখানা করার পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।’ উত্তরবঙ্গে নতুন সারকারখানা নির্মাণের কথা জানান শিল্প প্রতিমন্ত্রী।

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী বিসিআইসির চেয়ারম্যান, হাইয়ুল কাইয়ূম সাংবাদিকদের বলেন, ‘সব প্রতিকূলতা কাটিয়ে উঠে আগামী দুই বছরের মধ্যে আশুগঞ্জ সারকারখানা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’
এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহ মুমিন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকিসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের