কক্সবাজারে দুই লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

কক্সবাজারে দুই লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ কক্সবাজারে পৃথক অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়া এবং কক্সবাজার শহরের টেকপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত ফজল মিয়ার ছেলে মোহাম্মদ ফিরোজ (৩২), একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মোস্তাক আহমদ ওরফে লালু (৩৬) এবং কক্সবাজার শহরের টেকপাড়ার মৃত আব্দুল করিমে ছেলে মোহাম্মদ ফয়সাল (৩০)।

মানস বড়ুয়া বলেন, ‘মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় মাদক চক্রের লোকজন লুট করা ইয়াবা ভাগাভাগির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটকদের তথ্য মতে লালুর বাড়ির শয়ন কক্ষের খাটের নিচে লুকানো আরও ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে কক্সবাজার শহরের টেকপাড়া থেকে ঘটনায় জড়িত মোহাম্মদ ফয়সালকে আটক করা হয়।’

পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের টেকপাড়া সংলগ্ন বাঁকখালী নদীর মাঝির ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি বড় চালান সংঘবদ্ধ মাদক কারবারিরা লুট করে। এরপর থেকেই  মাদক চক্রের লোকজনদের আটক করতে পুলিশ তৎপর হয়।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের