চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর সুযোগ নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০

চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর সুযোগ নেই: ইসি এইচএসসি পরীক্ষাসহ নানা কারণে চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এটি পুরো মাসব্যাপী চলবে। এরপর রোজা এবং ঈদ-উল-ফিতর রয়েছে। তাই নির্বাচন পেছানো সম্ভব নয়। তবে অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কিনা ভেবে দেখছে কমিশন।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘২৯ মার্চ ছাড়া আমাদের কাছে যে অপশন ছিল, তা হচ্ছে পুরো বর্ষার মধ্যে নির্বাচন করা। কিন্তু এটা কল্পনাও করতে পারি না, কারণ আমরা যতটুকু জেনেছি বর্ষাকালে জলাবদ্ধতায় চট্টগ্রামের রাস্তাঘাট ডুবে থাকে।’

বিএনপি প্রার্থীর সব বুথে সেনা অফিসার মোতায়েনের দাবির বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কখনও আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করবো না। কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, তারা পোশাকে থাকবেন। তবে অস্ত্র থাকবে না। তারা শুধুমাত্র ইভিএম এর টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন।’

তিনি আরও বলেন, আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি, কেন্দ্রে কোনও ঝামেলা হবে না। আমরা নির্বাচনের সব ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার ভোট আপনি কেন্দ্রে গেলেই দিতে পারবেন।’

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি