ধর্ষণের মামলায় যুবককে গ্রেফতার করলো র‍্যাব

কুমিল্লা প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ২০:১০আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৪:২৯

গ্রেফতার মাসুদ রানা কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় জুয়েল রানা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি জানান।

র‍্যাব জানায়, ৪ মার্চ রাতে অভিযান চালিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আসামি রানা কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে ওই মামলার প্রধান আসামি। তবে তার সহযোগীরা এখনও পালাতক।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, রানা গত দুই-তিন মাস ধরে ওই কিশোরীর সঙ্গে ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। গত ২৩ ফেব্রুয়ারি রানা ওই কিশোরীর সঙ্গে দেখা করতে চায়। ওইদিন পাশের গ্রামে ওরস দেখতে যায় ওই কিশোরী। সেখান থেকে ফেরার পথে তাকে কৌশলে আরিফুল ইসলামের পরিত্যক্ত ঘরে নিয়ে যায় রানা। কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ৫-৬ জন রাতভর ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। পরে রাস্তার পাশে কিশোরীকে ফেলে রেখে চলে যায় তারা।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ২৯ ফেব্রুয়ারি হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর থেকেই ধর্ষক জুয়েল রানা ও তার সহযোগীরা পালিয়ে ছিল।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী