চট্টগ্রামে বাণিজ্য মেলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মার্চ ২০২০, ১৪:৩০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:৫৩

চট্টগ্রামে বাণিজ্য মেলা স্থগিত চট্টগ্রামে ১০ দিন আগে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা স্থগিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার (১৬ মার্চ) রাত পৌনে ১০টায় স্থগিত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এর আগে গত ৫ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়। এর পরই মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেই। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মেলার কার্যক্রম বন্ধ থাকবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, ‘১৬ মার্চ হতে দেশের সকল নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সকল স্থানে চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সকল প্রকার বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মেলা বন্ধ থাকবে।’

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম