যুক্তরাষ্ট্র থেকে ফিরে শ্বশুরবাড়ি, সেখানেই কোয়ারেন্টিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১৬:৩২আপডেট : ২১ মার্চ ২০২০, ১৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়া

যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন জামাই। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে সেখানেই কোয়ারেন্টিন করা হয়। শুধু জামাই নয় শ্বশুরবাড়ি সব সদস্যকে হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে নাসিরনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলা সদরের কামাল চৌধুরীর মেয়ে ও তার জামাই গত ৭ মার্চ আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। জেলার নবীনগর উপজেলার নিজ বাড়ি থেকে শুক্রবার তারা নাসিরনগরে আসেন। এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন। খবর পেয়ে শনিবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, ওই প্রবাসী ও তার স্ত্রী, শ্বশুর,শাশুরি ও তাদের গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাস ফেরত ওই দম্পতি এ বিষয়ে অবগত ছিলেন না বলে দাবি করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে