ওমান থেকে ফিরেই বিয়ে, পৃথক হোম কোয়ারেন্টিনে নবদম্পতি

চাঁদপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ০৯:৩০আপডেট : ২২ মার্চ ২০২০, ১১:৩২

প্রবাসীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত ওমান থেকে ফিরে হোম কায়ারেন্টিনে না থেকে বিয়ে করায় এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নবদম্পতিকে পৃথক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাসীর বিয়ের খবর শুনে শুক্রবার (২০ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নে তার বাড়িতে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের ২০ হাজার টাকা জরিমানা এবং স্বামী-স্ত্রী দু’জনকে আলাদা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, ৯ দিন আগে ওমান থেকে ওই প্রবাসী দেশে আসেন। হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকার নির্দেশনা না মেনে তিনি শুক্রবার গোপনে বিয়ে করেন। খবর পাওয়ার পর ওই এলাকায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবাসীকে অর্থদণ্ড করেছি। সেইসঙ্গে নবদম্পতিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী