সুবর্ণচরে করোনা সন্দেহে চারটি বাড়ি লকডাউন

নোয়াখালী প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ২২:৫৮আপডেট : ২৯ মার্চ ২০২০, ২৩:০১

লকডাউন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার এলাকায় করোনা সন্দেহে একজন অটোরিকশা চালকের বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (২৯ মার্চ) দুপুরে এই ঘোষণা দেয় জেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ইভেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই অটোরিকশা চালকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। তবে সন্দেহভাজন আক্রান্তের বাড়িসহ চারটি বাড়ি পুরোপুরি লকডাউন ঘোষণা করে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বাড়িগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। এ সময় হ্যান্ড মাইকে আশপাশের লোকজনকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শায়লা সুলতানা ঝুমা জানান, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় অটোরিকশার চালক। তিনি জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকায় রিকশা চালাতেন। গত ছয় দিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন তিনি। প্রথমে স্থানীয় পল্লি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ভালো না হওয়ায়, উপজেলার চরবাটা খাসেরহাট কিংস ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে দেখান। পরীক্ষা-নিরীক্ষায় করোনা ভাইরাস (কেভিড-১৯) এর কয়েকটি উপসর্গ থাকায়, তাকে চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়। আজ নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও পল্লি চিকিৎসককে তার সংস্পর্শে আসায় তাদেরকে কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম