পথচারীদের ফুল দিয়ে ঘরে ফেরালো যৌথবাহিনী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ০৩:২৬আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৩:৩০

পথচারীদের ফুল দিয়ে ঘরে ফেরালো যৌথবাহিনী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাস্তায় থাকা মানুষদের ঘরে ফেরাতে লাঠিপেটা ও কান ধরানোয় দেশব্যাপী সমালোচনা হচ্ছে, ঠিক সেই সময়ে কক্সবাজারের টেকনাফে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে রাস্তায় থাকা মানুষদের ফুল দিয়ে ঘরে ফেরার জন্য পরামর্শ দিয়েছেন যৌথবাহিনীর সদস্যরা।
রবিবার (২৯ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এই কার্যক্রম চলে। টেকনাফের পৌরসভা, হ্নীলায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর ও সেনাবাহিনীর টেকনাফ ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাইফুদ্দিনের নেতৃত্বে একটি যৌথ টহল দল এই সচেতনতামূলক প্রচারণা চালায়।
এসময় ওই এলাকায় রাস্তা-ঘাটে থাকা মানুষদের হাতে ফুল তুলে নিজ নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানানো হয়। পাশাপাশি মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়। এমন উদ্যোগকে সম্মান জানিয়ে অনেক পথচারী বাড়ি ফিরে যান।

রিকশাচালক মীর আজিম বলেন, 'রাস্তায় হঠাৎ সেনাবাহিনীর এক সদস্য আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়েছিলাম। কাছে এসে হাতে ফুল দিয়ে বললো কাকা ভয় নেই, এখন বাড়িতে ফিরে যান। দয়া করে কাল থেকে আর বাহিরে বের হবেন না। এতে আপনিসহ সবার উপকার হবে। আমি সেনা সদস্যদের সম্মান জানাতে সঙ্গে সঙ্গে রিকশা নিয়ে বাড়ি ফিরে আসি। অনেকেই আমার মতো বাড়ি ফিরে গেছেন।'

এসময় টহল দলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ