পরিবারসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে দুবাই প্রবাসী, বাড়ি লকডাউন

নোয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৫:১০আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৫:১৮

 প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা এলাকার দুবাই প্রবাসীর ৯ সদস্যের পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। জ্বর,সর্দি ও কাশি থাকায় বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়ে বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন,  ২২ মার্চ দুবাই থেকে ওই প্রবাসী দেশে ফেরেন। এরপর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরিবারটির সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। তারা সার্বিক বিষয় বিবেচনা করে বাড়িটি লকডাউনের সিদ্ধান্ত নেন এবং প্রবাসীর পরিবারের ৯ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখার ঘোষণা দেন।

তিনি আরও বলেন,কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের হালকা জ্বর,সর্দি ও কাশি থাকায় শুক্রবার ২ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান,দু’জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনএ টিনা পাল বলেন,  পরিবারেটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়ার পর তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী