করোনায় স্থগিত জব্বারের বলী খেলার ১১১তম আসর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৫আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৯

জব্বারের বলী খেলা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১১তম আসর স্থগিত করেছে আয়োজক কমিটি। রবিবার (৫ এপ্রিল) আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে এবার বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘি এলাকায় বসা মেলাও হচ্ছে না।

আয়োজক কমিটির সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ১৯০৯ সালে শুরু হওয়া জব্বারের বলী খেলার এবার ১১১তম আসর ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার জব্বারের বলী খেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতির উদ্বেগজনক অবস্থায় বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব নববর্ষের অনুষ্ঠানও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে সিদ্ধান্তে সঙ্গে একমত পোষণ করে আমরাও চট্টগ্রামের ঐতিহাসিক এ আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১১০ বছর আগে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেন। পরে যা আব্দুল জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা