ওএমএস’র চালসহ গ্রেফতার ১, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ০৯:১৫আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৯:২৮

উদ্ধার করা চাল ফেনীর ফুলগাজীতে ওএমএস’র ৬ বস্তা চালসহ জাকির হোসেন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ডিলার যুবলীগ নেতা আব্দুল আউয়াল ওরফে নান্নু (৩৮) পালিয়ে যায়। শনিবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন এই অভিযান চালায়।

এঘটনায় ডিলার নান্নুসহ দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার বলেন, চালসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ টাকা দরে দরিদ্রের জন্য ৫ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু স্হানীয় ডিলার নান্নু রাতের আঁধারে প্রবাসী জাকির হোসেন মজুমদারের কাছে ৬ বস্তা চাল বিক্রি করেন। সহকারী কমিশনার বিষয় জানতে পেরে শনিবার অভিযান চালায়। অভিযানের বিষয়টি জানতে পেরে নান্নু সটকে পড়ে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দীন বলেন,  ওএমএস’র চাল আত্মসাতের অভিযোগে জাকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় নান্নুসহ দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানান, নান্নু আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলো বিজিএমইএ
পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলো বিজিএমইএ
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার