পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৬, ১৯:৪৯আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৯:৪৯

তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। 

এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।  

এর আগে দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।  

আইনজীবী জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। 

পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। আজ সেই রুলের ওপর রায় দিয়ে তিন মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন হাইকোর্ট। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার