ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ দু’জন করোনা রোগী শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৪:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:৫৫

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ দু’জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার করোনা টেস্টের রিপোর্টে আরও দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন রিপোর্টে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত ২৮ বছর বয়সী এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭ এপ্রিল মারা যাওয়া নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী’র করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৪৫৪ জন এবং জেলার বিজয়নগরে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে আছেন ২০ জন। 
এছাড়া করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য জেলার বিভিন্ন হাসপাতালে ১৩৭টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ আছে এমন সন্দেহে ৯৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬১ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। তাদের মধ্যে ১১ জনের করোনাভাইরাস পজিটিভের রেজাল্ট এসেছে। এর মধ্যে তিন জন মারা গেছেন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি