টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ০১:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:১৭

টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া ঘাট থেকে তাদের আটক করা হয়। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকায় ফিরে আসেন। রোহিঙ্গাদের টেকনাফে আসার খবরে পুরো এলাকায় করোনা আতঙ্ক দেখা দিয়েছে।
টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম. সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে ওঠার সময় ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত আসে। তাদের এক জায়গায় জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। আটকরা বেশিরভাগ নারী ও শিশু।
আটক রোহিঙ্গা মো. জোবাইর জানান, দুই মাস আগে ৪৮২ রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসে। তিনিও ওই ট্রলারে ছিলেন। এত দিন তারা সাগরে ভাসছিলেন। ট্রলারে ৩৪২ জনের মতো রয়েছেন এবং ২৮ জন মারা গেছেন বলে জানান তিনি। জোবাইর জানান তিনি টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে থাকতেন।

টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা আটক

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের