নোয়াখালীর সেই চিকিৎসককে বাসায় তুলে দিলেন ওসি

নোয়াখালী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ২৩:৪২আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০০:১১

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। এ ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ার পর শুক্রবার (১৭ এপ্রিল) ওই চিকিৎসককে বাসায় তুলে দেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।

ওসি বলেন, 'বিষয়টি অবহিত হয়ে, আমি ডা. আসমা আক্তারকে বাড়িওয়ালা মোহাম্মদ আলীর বাড়িতে পৌঁছে দিই। সে সময় বাড়িওয়ালা মোহাম্মদ আলী এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।'   

ডা. আসমা আক্তার বলেন, 'বাড়িওয়ালা তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই মুহূর্তে বাসায় থেকে আমি আগের মতো চিকিৎসা সেবা দিতে পারবো। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈনুল ইসলাম জানান, বাড়িওয়ালা মোহাম্মদ আলী তার সঙ্গে দেখা করে বলেছেন, এ ঘটনায় তিনি অনুতপ্ত এবং না বুঝে এ রকম কাজ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ডা. আসমা আক্তার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সব নিয়ম কানুন মেনে সার্বক্ষণিক রোগীর সেবা দিয়ে আসছেন তিনি। সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে রফিক মাস্টারের বাড়ির মোহাম্মদ আলীর বাসায় তার ছোট বোনের পরিবারের সঙ্গে থাকেন তিনি। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। হঠাৎ গত ১৪ এপ্রিল বিকালে তার বোন তাকে বাড়িতে যেতে নিষেধ করেন। ওই দিন সন্ধ্যায় বোনের বাড়িতে যাওয়ার পথে বাড়ির মালিক মোহাম্মদ আলী তাকে অপমানজনক কথা বলেন এবং বাসায় যেতে নিষেধ করেন। বাড়ির মালিকের ধারণা ডাক্তারের বাইরে যাওয়া-আসার কারণে তারা করোনা আক্রান্ত হতে পারেন। পরে গত দুদিন তিনি সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালের  কক্ষে কোনও রকমে থাকছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে অবহিত করা হলে, তারা তাকে পুনরায় ওই বাড়িতে থাকার ব্যবস্থা করেন।

আরও পড়ুন...

সোনাইমুড়ীতে চিকিৎসককে বাসা থেকে বের করে দিলেন বাড়িওয়ালা

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস