রেশনের খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ১৬:৩২আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:৩২

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিরতণ করা হচ্ছে রাঙামাটিতে নিজেদের রেশনের খাদ্যসামগ্রীর একাংশ দরিদ্রদের মাঝে বিরতণ করেছে সেনাবাহিনী। শনিবার (১৮ এপ্রিল) সকালে শহরের সিও অফিস, কলেজ গেট, পাবলিক হেল্থ ও কৃষি ফার্ম এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিরতণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জনানো হয়, সেনা কর্মকর্তা ও সদস্যদের জন্য নির্ধারিত রেশনসামগ্রীর একাংশ বাঁচিয়ে খেটে খাওয়া হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে  চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও আটা।

এক নারীর বাড়িতে গিয়ে ত্রাণ দিচ্ছেন দুই সেনা সদস্য কলেজ গেট এলাকায় খাদ্য সহায়তা নিতে আসা মো. ইসমাইল হোসেন ও ইদ্রিস আলী বলেন, ‘করোনার কারণে কোনও কাজকর্ম নেই। এলাকার কাউন্সিলর গত মাসে একবার ত্রাণ দিয়েছেন। সেগুলো তো অনেক আগে শেষ হয়েছে। অনেক কষ্টে দিন যাচ্ছে বউ-বাচ্চা নিয়ে। সেনাবাহিনীর ত্রাণ পাওয়াতে অনেক উপকার হলো। আরও কয়েকদিন চলে যাবে।'

কৃষি ফার্ম এলাকায় মনিকা চাকমা বলেন, 'আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে, কিন্তু ওই কোম্পানির বেচা-কেনা বন্ধ হয়ে যাওয়ায় এখনও বেতন পায়নি। সরকার ত্রাণ দিচ্ছে, কিন্তু লাইনে গিয়ে ত্রাণ নিতে লজ্জা করে। আজ সেনাবাহিনীর লোকজন বাড়িতে এসে ত্রাণ দিয়ে গেলো, এতে আমরা খুশি।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে