ধর্ষণের পর স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা করে দুই ‘প্রেমিক’

চাঁদপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১২:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:১৬

স্কুলছাত্রী কাকালী চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ জানিয়েছে, দুই প্রেমিক মিলে ধর্ষণের পর হত্যা করেছে স্কুলছাত্রী শারমিন আক্তার কাকলীকে। এই ঘটনায় সুজাতপুর গ্রামের রাসেল আহমেদের ছেলে সাইফ উদ্দিনকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছাত্রীর বিচ্ছিন্ন মাথা এবং ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশের তিনটি টিম হত্যাকাণ্ডের তদন্তে নামে। গ্রেফতার সাইফ উদ্দিন কিশোর কাকলী হত্যার বর্ণনা দিয়েছে পুলিশের কাছে। কাকলীর ব্যবহৃত মুঠোফোনের আলাপ ধরেই সহপাঠী সাইফ উদ্দিনকে কৌশলে বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

ওসি জানান, প্রেমঘটিত বিষয় ছিল। গ্রেফতার হওয়া সাইফ উদ্দিন ও ভিকটিম কাকলী একই ক্লাসে পড়তো। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আরেক যুবকের সঙ্গে ‌প্রেমের সম্পর্ক গড়ে উঠে কাকলীর। এরপর আবার সাইফ উদ্দিনের কাছে ফিরে আসে কাকলী। এই দুই প্রেমিক মিলে কাকলীকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতো ধর্ষণের পর কাকলীর মাথাকেটে খালে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বাড়ি থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় ওই দুই কিশোর। পরে গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম অক্সফোর্ড একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ থেকে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির স্কুলছাত্রী কাকলীর মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী