ফেনীতে করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৩:০৭

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু ফেনীর দাগনভূঞায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে এক চা বিক্রেতার (৪৫) মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে দাগনভূঞার নামার বাজার ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চার নম্বর রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে।

পৌর মেয়র ওমর ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ব্যক্তি দাগনভূঞা বাজারের শহিদ মার্কেটের সামনে চা বিক্রি করতেন। তিনি গত কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল বলে পরিবার জানিয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, ‘নিহতের বাড়িতে গিয়ে জানা গেছে তিন দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ‘করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাড়িটিসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি