নির্দেশনা মতো মসজিদে নামাজ না পড়ায় ১০৮ জনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ০৯:৫০আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৯:৫০

নোয়াখালী

সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদে ৫ জনের অধিক নামাজ আদায় না করা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায়  ১০৮ মুসল্লিকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে রবিবার (২৬ এপ্রিল) তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার জোহরের নামাজের পর এ অভিযান পরিচালনা করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার বলেন, জোহর নামাজের সময় ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ জন নামাজ আদায় করার পরিবর্তে নির্দেশনা অমান্য করে। সামাজিক দূরত্ব বজায় না রেখে নামাজ আদায় করার খবর শুনে ঘটনাস্থলে হাজির হন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ১০৮ মুসল্লির প্রত্যেককে ১০০ টাকা করে সর্বমোট ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করা হয়।

এছাড়া, জেলার ৫ উপজেলায় সামাজিক দূরত্ব বাস্তবায়ন ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও সুবর্ণচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা ৮০ হাজার ১০০ টাকা জরিমানা করেন। নির্ধারিত সময়ের পরে দোকান বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে