মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীসহ চট্টগ্রামে আরও ৮৮ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২০, ০০:৫৬আপডেট : ১৩ মে ২০২০, ০১:১২

করোনাভাইরাস ছেলের পর এবার প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামে চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৮৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।    

এর আগে গত ১০ মে মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আজ নমুনা পরীক্ষায় তার মা হাসিনা মহিউদ্দিন এবং বাসার দুই কর্মীরও করোনা পজিটিভ শনাক্ত হলো।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, 'মঙ্গলবার বিআইটিআইডি-তে ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়। ৩১ জনের মধ্যে ২৭ জন চট্টগ্রাম জেলার, বাকি চার জন অন্য জেলার।'

তিনি আরও বলেন, 'এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা সবাই চট্টগ্রাম জেলার। এদের মধ্যে ৪৭ জন নগরীর; অন্যরা জেলার বিভিন্ন উপজেলার।'

সিভিল সার্জন বলেন, 'এছাড়া সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে আরও ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ওই সব নমুনার মধ্যে ২০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের দু'জন চট্টগ্রাম জেলার। বাকি ১৮ জন অন্য জেলার বাসিন্দা।'

সেখ ফজলে রাব্বি আরও বলেন, 'চট্টগ্রামের তিনটি ল্যাবের বাইরে মঙ্গলবার কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরও পাঁচ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।'

প্রসঙ্গত, এ পর্যন্ত চট্টগ্রামে ৪২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন, মারা গেছেন ২৩ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে