করোনার উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবল ও চিকিৎসকের বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মে ২০২০, ১৭:১৬আপডেট : ১৫ মে ২০২০, ১৭:১৬

  চট্টগ্রাম করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নাইমুল হক (৪১) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জামাল মোস্তফা জানান, করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে এই প্রথম কোনও পুলিশ সদস্য মারা গেলেন। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন আরও একজন মারা যান। তিনি চমেক হাসপাতালের এক চিকিৎসকের বাবা।

তিনি বলেন, জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) ওই পুলিশ সদস্যকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডিতে) পাঠানো হয়েছে।

চিকিৎসকের বাবার বিষয়ে তিনি বলেন, গত ১০ মে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তিনি জেনারেল হাসপাতালের ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান। ডায়াবেটিস ও শেষ দিকে নিউমোনিয়া বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের