বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৭ মে ২০২০, ০৮:৪৫আপডেট : ১৭ মে ২০২০, ০৮:৪৫

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে সাকের (২২) নামের এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। রবিবার (১৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া বেঁড়িবাধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকের উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬ এর বাসিন্দা।

উদ্ধার করা ইয়াবা ও অস্ত্র

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার গোপন খবরে নয়াপাড়া লবণের মাঠে কৌশলী অবস্থান নেন। কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে কয়েকজন লোক বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে বেঁড়িবাধে পৌছলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এরপর তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে মাদক কারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অবস্থায় সাকেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দেওয়া হয়। পরে মাদক কারবারিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের