চিকিৎসক দম্পতি ও দুই স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত আরও ১৭

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২০, ১৭:২৭আপডেট : ১৭ মে ২০২০, ১৭:২৭

কুমিল্লা কুমিল্লার দেবিদ্বারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক দম্পতি এবং দুই স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮২ জনে। রবিবার (১৭ মে) করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, কুমিল্লা কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, নতুন ১৭ জন শনাক্তের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের দুই জন, দেবিদ্বারের ছয় জন, মুরাদনগরের চার জন এবং হোমনা, তিতাস, চান্দিনা, দাউদকান্দি ও আদর্শ সদরে একজন করে রয়েছেন।

নিসর্গ মেরাজ চৌধুরী আরও জানান, আজ আদর্শ সদর উপজেলার দৌলতপুরের একজন বৃদ্ধসহ এ পর্যন্ত এ জেলায় মারা গেছেন ১২ জন। চান্দিনা ও মুরাদনগর উপজেলায় এদিন দুই জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।

এ পর্যন্ত কুমিল্লা থেকে মোট চার হাজার ৯৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ৫৮৪ জনের।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী